উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

গভীর রাতে বাড়িতে ঢুকে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল-প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

তন্ময় মাহারা: মালদা:- গভীর রাতে বাড়িতে ঢুকে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল-প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া থানার গোপালপুর এলাকায়। মৃত যুবকের নাম ছোটন মাঝি বয়স আনুমানিক ২৬ বছর।পরিবারে রয়েছে বাবা গোপেন মাঝি। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো গতকাল রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে। আনুমানিক রাত্রি সাড়ে বারোটা নাগাদ প্রতিবেশী যুবক সাগর মন্ডল বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় ছোটন মাঝি নামে ওই যুবককে ধারালো হাসোয়া দিয়ে প্রথমে গলায় আঘাত করে এরপর সারা শরীরে আঘাত করা হয় বলে অভিযোগ। আক্রান্ত যুবক চিৎকার করলে অভিযুক্ত যুবক সেইখান থেকে পালিয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় ছোটন মাঝি নামে ও যুবককে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেইখান থেকে অবস্থার অবনতি হলে গভীর রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন ভোররাতে মৃত্যু হয় ও যুবকের। এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। এই বিষয়ে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কি কারনে ওই যুবককে কুপিয়ে খুন করা হলো তাও তদন্ত শুরু করেছে পুলিশ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার