উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া মোবাইল নিজ মালিকদের হাতে ফিরিয়ে দিল মালদা জেলা পুলিশ

তন্ময় মাহারা: মালদা:- ফের মালদা জেলা পুলিশের সাফল্য। এবারে হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া মোবাইল নিজ মালিকদের হাতে ফিরিয়ে দিল মালদা জেলা পুলিশ প্রশাসন। বুধবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পুলিশ সুপার অফিসে এ কথা জানালেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। তিনি জানান মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে কখনো হারিয়ে যায় আবার কখনো চুরি হয়ে যায় মোবাইলের অভিযোগ আমাদের কাছে জমা পড়ে তা তদন্ত নেমেই এইসব মোবাইলগুলি উদ্ধার করা হয়েছে। আজ ১৮৭ টি মোবাইল নিজ মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হল।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার