উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

দিনে দুপুরে সমবায় সমিতিতে ডাকাতি

তন্ময় মাহারা: মালদা:- দিনে দুপুরে সমবায় সমিতিতে ডাকাতি। ঘটনা গাজোলের কেষ্টপুর সমবায় সমিতির। গুলিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ার। পেটে গুলি লেগেছে ক্যাশিয়ারের। আহতকে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তড়িঘড়ি রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা যাচ্ছে ৭ থেকে ৮ জন দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র হাতে ব্যাংকে ঢুকে। প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে। দুষ্কৃতির পিছু নিয়েছে পুলিশ। জানা যাচ্ছে গুলিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ারের নাম যোগেশ্বর মন্ডল বয়স ৩৫, বাড়ি শিক্ষক পল্লী এলাকায়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার