কলকাতা ✍ Final Exposer

দমদম সিদ্ধেশ্বরী এ্যাথলেটিক ক্লাবে অপেরার যাত্রা শুভ মহড়াত এ উপস্থিত অরুময় গায়েন

বাইজিদ মণ্ডল: কলকাতা:- তপোবন নাট্য কোম্পানি ও সর্ণকমোল অপেরার দুটি যাত্রাপালা আমার প্রেম ফিরিয়ে দাও ও দশ মাথার দূর্যোধন শুভ মহরত অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও দমদম সিদ্ধেশ্বরী এ্যাথলে লেটিক ক্লাবে এই শুভ মহড়ার উদ্বোধনের মধ্য দিয়ে এই যাত্রা শুরু হয়।এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার এর বিশিষ্ট সমাজ সেবী ও যাত্রা শিল্পী অরুময় গায়েন। তিনি বলেন লাখে লাখে মানুষ জন্মায়,কিন্তু লাখে লাখে শিল্পী জন্মায় না, সেই সব শিল্পীদের কথা ভেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর যাত্রা শিল্পী দের মর্যাদা ও যাত্রার মান যাতে আরও সুন্দর হয় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তিনি আরো বলেন লোক ডাউনের সময় যখন সব থমকে গিয়েছিল তখনই গোয়ানারা গোবিন্দপুর অষ্টমী নাট্য সংস্থার কর্মকর্তারা তারা যাত্রা শিল্পীদের সঙ্গে নিয়ে বিভিন্ন যাত্রা চালিয়ে গেছেন।ও সংস্কৃতি চর্চা প্রতিটি মানুষের জীবনের একটি সমৃদ্ধ অঙ্গ। যে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করবে সে নিজেকে সমৃদ্ধ করার জন্য কাজ করলো। আর এভাবে পুরো দেশ ও সমাজের সমৃদ্ধতা সম্ভব।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার