উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

একাধিক অনিয়মে হোটেল চালানোর অভিযোগে গ্রেফতার দুই ব্যক্তি

তন্ময় মাহারা: মালদা:- একাধিক অনিয়মে হোটেল চালানোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

ধৃতদের নাম নিতাই চৌধুরী ও সুশান্ত দাস। তারা ইংরেজবাজারের উত্তর বালুচর ও দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝলঝলিয়া এলাকার একটি হোটেলে কিছু গন্ডগোল চলছে। সেই ভিত্তিতে হোটেলে হানা দেয় পুলিশ। সেখানে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা ব্যবস্থা ছিল না এছাড়া নিরাপত্তা রক্ষীও রাখা হয়নি হোটেলে এবং কর্তৃপক্ষ বৈধ নথিপত্র দেখাতে না পারায় গ্রেফতার করা হয় ওই দুজনকে। পুলিশ আজ ধৃতদের জেলা আদালতে তোলে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার