উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

বিপুল পরিমাণে ভোটার কার্ড পড়ে রয়েছে জঞ্জালের স্তুপে, কোথা থেকে এল এত পরিমানের ভোটার কার্ড উঠছে প্রশ্ন

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- মুর্শিদাবাদ জেলার ভরতপুর দু নম্বর ব্লকের অন্তর্গত সালার এলাকার জঞ্জাল ফেলার ভ্যাটে পড়ে রয়েছে বিপুল পরিমাণে ভোটার কার্ড। এত পরিমানে ভোটার আইডি কার্ড জঞ্জালের স্টুপে কোথা থেকে এলো এবং কেন এই জঞ্জাল স্টুপে এত পরিমানের ভোটার আইডি কার্ড পড়ে রয়েছে তা নিয়ে এলাকাবাসীদের মধ্যে উঠছে প্রশ্ন, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে এবং এই ঘটনার পর এলাকার বাসিন্দারা কার্যত জানাচ্ছেন এখানে প্রায় কয়েক দিন ধরে এই ভোটার কার্ড গুলি পড়ে থাকতে দেখা গিয়েছে এবং এই ভোটার কার্ড গুলি কোথা থেকে এসেছে তা নিয়ে কোনো ধারণাই করতে পারছেন না তারা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার