উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

বহরমপুর শহরের রাতের দখল নিল মহিলারা

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদ রাজ্যের বিভিন্ন প্রান্তে জোর কদমে চলছে। এর পাশাপাশি শহর বহরমপুরের বিভিন্ন এলাকায় দেখা গেল রাত্রের দখল নিতে শহরের মহিলাদের। মূলত বহরমপুর শহরের মহিলাদের দাবি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের অভয়া কাণ্ডের ঘটনার প্রকৃত দোষীর শাস্তির দাবিতে এবং মহিলাদের নিরাপত্তার দাবি জানিয়ে শহর বহরমপুর জুড়ে মশাল মিছিল এবং সারা রাত্রিব্যাপী মহিলাদের বহরমপুর শহরের বিভিন্ন রাস্তায় রাস্তায় আন্দোলন করতে দেখা গেল। 

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার