উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ,অপমানে অ্যাসিড খেয়ে আত্মঘাতী ছাত্রী

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- আরজিকর হাসপাতালে ছাত্রী মৃত্যুর রেস এখনো দগদগে। এরই মাঝে সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটলো মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। অপমানে অ্যাসিড খেয়ে আত্মঘাতী স্কুল ছাত্রী। পরিবারের অভিযোগ, তাদেরই এক নিকট আত্মীয় এই ঘটনা ঘটিয়েছে। একাধিকবার তাকে ধর্ষণ করা হয়েছে। শেষ অবধি অপমানে এসিড খেয়ে আত্মহত্যা করেছে ওই স্কুল ছাত্রী। মুর্শিদাবাদের ফরাক্কার একটি স্কুলের নবম শ্রেণীতে পড়তো ওই ছাত্রী।  

মৃত ছাত্রীর বাড়ির বহরমপুরে।

নির্যাতিতার বাবা জানান, মেয়ে বরাবরি খুব ভালো রেজাল্ট করত। বরাবরই প্রথম স্থান অধিকার করে এসেছে। তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। কিন্তু আচমকা সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে আশা করতে পারেনি পরিবারের সদস্যরা।

বহরমপুর থানা তে লিখিত অভিযোগ দায়েরের পর মালদা থেকে অভিযুক্ত দয়াময় দাস কে গ্রেফতার করেছে পুলিশ। 

অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার বাবা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার