উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যব্যাপী সংস্কৃতি দিবস উদযাপন

তন্ময় মাহারা: মালদা:- রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যব্যাপী সংস্কৃতি দিবস উদযাপন করা হচ্ছে। সেই মত মালদাতেও সংস্কৃতি দিবস উদযাপন করা হয়। সোমবার সকালে মালদা শহরের ফোয়ারা মোড়ে জেলা প্রশাসনের উদ্যোগে এবং ইংলিশ বাজার পৌরসভার ব্যবস্থাপনায় এই সংস্কৃতি দিবস পালনের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, সুজাপুরের বিধায়ক আব্দুল গনি, ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পৌরসভার কাউন্সিলর কাকলি চৌধুরী, পূজা দাস, গৌতম দাস, শুভময় বসু সহ অন্যান্যরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার