উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

বন্য শুকরের হামলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়, আহত দুই

তন্ময় মাহারা: মালদা:- বন্য শুকরের হামলায় আহত দুই ব্যক্তি।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছরিয়ে পরে মানিকচকের ভুতনী থানার অন্তর্গত আলাদিয়া এলাকায়।আহত দুই ব্যক্তি মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এমন ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।আহত দুই ব্যক্তি নাম সঞ্চয় মন্ডল এবং রাম মন্ডল।জানা গেছে,মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা নাগাদ জমি থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন ওই দুই ব্যক্তি। সেই সময় হঠাৎ করে বাঁশের ঝাড় থেকে বেরিয়ে বেশ কয়েকটি বন্য শুকর দুই ব্যক্তির  উপর হামলা করে। দুইজনকেই কামড় দেই। একজনের হাতে এবং আরো একজনের পায়ে কামড় দেয়। ফলে রক্তাক্ত হয় দুইজন। মঙ্গলবার রাতে দুজনকে মানিকচক গ্রামীণ হাসপাতাল নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন দুইজন। স্থানীয়দের অনুমান  ভুতনির বিস্তীর্ণ এলাকা বন্যার জলে প্লাবিত রয়েছে। ফলে শুকনো জায়গাগুলোতে বন্য শুকর আশ্রয় নিয়েছে। জমিতে কাজ করতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় লোকজন। আতঙ্কের ছবি দেখা দিয়েছে চোখে মুখে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার