উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

টাকার বিনিময়ে রক্ত বিক্রির অভিযোগে গ্রেফতার দুই

তন্ময় মাহারা: মালদা:- মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের সামনে টাকার বিনিময়ে রক্ত বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল ইংলিশ বাজার থানার পুলিশ। বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক পাঁচটা নাগাদ এই অভিযান চালিয়ে দু'জনকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে ধৃতরা হল মীরচক এলাকার বাসিন্দা মোঃ আলিম শেখ এবং পুরাতন মালদার ছাতিয়ান মোড় এলাকার বাসিন্দা খুদু দাস। আজ ধৃদের মালদা জেলা আদালতে পেশ করা হবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার