কলকাতা ✍ Final Exposer

আরজিকরের প্রতিবাদে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনদের  মৌন মিছিল

বাইজিদ মণ্ডল: কলকাতা:- প্রায় তিন সপ্তাহ গড়িয়ে গেল, এখনো পর্যন্ত ন্যায়বিচার অধরা। কলকাতার আর জি কর হাসপাতালের ভেতর গভীর রাতে যে চিকিৎসক-ছাত্রী নৃশংসভাবে ধর্ষিত ও খুন হয়েছেন তার তদন্ত চলছেই। কিন্তু মাঠে-ময়দানে-রাস্তায় আন্দোলন, বিক্ষোভের ঝাঁঝ ক্রমশ বাড়ছে। সমাজের সর্বস্তরের মানুষের এক স্বর- জাস্টিস ফর আর জি কর।আর সেই আরজি করের প্রতিবাদে পথে রামকৃষ্ণ মিশন,মৌনী মিছিলে গোলপার্ক থেকে নন্দন হাঁটলেন প্রাক্তনীরা। সূত্রে পাওয়া খবর রবিবার দুপুরে গোলপার্ক থেকে নন্দন পর্যন্ত দীর্ঘ মিছিলের আয়োজন করা হয়েছিল রামকৃষ্ণ মিশনের তরফ থেকে। তাতে পা মিলিয়ে ছিলেন রামকৃষ্ণ মিশন পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রাক্তনীরা। এদিন রবিবার গোলপার্ক থেকে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী রা, আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে পথে নামলো,সঙ্গে ছিলেন তাঁদের পরিবারের সদস্যেরাও। এই মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশই কালো পোশাক পরেছিলেন। মিছিল মৌনী হলেও প্রতিবাদীদের হাতে প্ল্যাকার্ডে বিচার চেয়ে বিভিন্ন স্লোগান লেখা ছিল।রবিবার রামকৃষ্ণ মিশনের এই মৌনী মিছিলের উদ্দেশ্য ছিল একটাই, আরজি কর-কাণ্ডের প্রতিবাদ এবং সকল অপরাধীদের কঠোর শাস্তি।এই মিছিলে অংশগ্রহণ কারীদের হাতে ধরা প্ল্যাকার্ডেই লেখা ছিল তাঁদের প্রতিবাদের বার্তা। স্থানীয় সূত্রে জানা যায় এই পদযাত্রা কোনও সংগঠনের নয়, অন্তরের দাবিতে, বিবেকের তাড়নায় আমরা রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা প্রতিবাদ জানাতে এসেছি। আরজি করের ঘটনায় আমরা কেউ মৌনী নই, আমরা বাক্‌রুদ্ধ। আমরা বলতে চাই, নৃশংস এই ঘটনার নেপথ্যে লুকিয়ে থাকা মুখগুলি প্রকাশ্যে আসুক,এবং অপরাধীরা কঠোর সাজা পাক। আমাদের সেই আশা, সমাজ যেন সে কথা ভুলে না যায় এবং মা-বোনেদের নিরাপত্তা যেন সুরক্ষিত হয়। আর সকল দোষীদের কঠিন থেকে আরো কঠিন তম শাস্তি পায়,পরবর্তীতে কোনো মানুষ এরোকম ঘৃণ্য কাজ করতে একবার যেনো ভাবতে বাধ্য হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার