উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

পারিবারিক ঝামেলা থামাতে গিয়ে ছুরিবিদ্ধ হয়ে মৃত্যু ব্যক্তির,আশঙ্কাজনক আরো এক

তন্ময় মাহারা: মালদা:- পারিবারিক ঝামেলা থামাতে গিয়ে ছুরিবিদ্ধ হয়ে মৃত্যু এক ব্যক্তির। ছুরিকাহত হয় আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেলে চিকিৎসাধীন আরেক কিশোর। খবর পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের গাবগাছি এলাকায়।

মৃত ব্যক্তির নাম সনৎ কুমার পাল (৩৭)। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেলে চিকিৎসাধীন দেব ঘোষ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে ওই এলাকার‌ই শ্যাম ঘোষ ও তার স্ত্রীর মধ্যে বিবাদ বাঁধে। চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এসে ঝামলা থামানোর চেষ্টা করেন। অভিযোগ, সেই আক্রোশ থেকেই ছুরি নিয়ে প্রতিবেশীদের পেছনে ধাওয়া করে শ্যাম। বাড়ি থেকে খানিক দুরে সনতবাবু ও দেবকে ছুরি মারে শ্যাম। তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে মালদা মেডিকেল আনা হলে কর্তব্যরত ও চিকিৎসকরা সনতবাবুকে মৃত বলে ঘোষণা করেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার