উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গা পূজার সূচনা করল সুকান্ত স্মৃতি সংঘ

তন্ময় মাহারা: মালদা:- আর একমাস পরে ই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর তাকে কেন্দ্র করেই খুঁটি পূজার মধ্য দিয়ে দুর্গা পূজার সূচনা করল, সুকান্ত স্মৃতি সংঘ। শনিবার সকাল আনুমানিক নটা নাগাদ মহানন্দা পল্লী এলাকায় খুঁটি পূজার মধ্যে দিয়ে এই ক্লাবের পুজোর সূচনা করা হয়। জানা গেছে এবছর পুজোর থিম পট পুতুলের ঘর। এ বছর ৪৬ তম বর্ষ পুজোর। এদিন ঢাক কাসর এবং মন্ত্রচারণের মধ্যে দিয়ে খুঁটি পুজো সম্পন্ন করা হয়। উপস্থিত ছিলেন এই ক্লাবের অন্যতম উদ্যোক্তা তথা কাউন্সিলর বাবলা সরকার।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার