উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

গণেশ চতুর্থী উপলক্ষে জেলা জুড়ে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে গণেশ পুজো

তন্ময় মাহারা: মালদা:- আজ গণেশ চতুর্থী। এই উপলক্ষে জেলা জুড়ে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে সকাল থেকেই শুরু হয়েছে গণেশ পুজো। ঠিক সেই রকমই প্রতিবছরের ন্যায় এবছর জাঁকজমকপূর্ণভাবে গণেশ পূজার আয়োজন করল মালদা বড় সাঁকো প্রগ্রেসিভ ভেজিটেবিল বিজনেস মেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মালদা শহরের আম বাজার এলাকায় অবস্থিত জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতিতে আয়োজন করা হয়েছিল এই গণেশ পুজোর। পাশাপাশি অনুষ্ঠিত হয় মনসা পূজোও। এদিন গণেশ পূজো এবং মনসা পূজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী এবং মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা। জানা যায় আজ গনেশ পূজো এবং মনসা পূজো উপলক্ষে তার সঙ্গে আসন্ন শারদীয়া উৎসবকে সামনে রেখে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল আজ।

অন্যদিকে গণেশ চতুর্থী উপলক্ষে জেলা জুড়ে মহা সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে গণেশ পুজো। ঠিক সেই রকমই মালদায় সর্ববৃহৎ ১৪ ফিটের গণেশ পূজা অনুষ্ঠিত হল। মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকায় বিনায়ক সংঘের উদ্যোগে এই প্রথম অনুষ্ঠিত হয় এই গণেশ পূজা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার