উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

জবর দখলমুক্ত করতে আসা পি.ডব্লুউডি আধিকারিক ও মালদা থানার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তিন পরিবারের সদস্যদের

তন্ময় মাহারা: মালদা:- শনিবার পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের আদমপুর বাবুবাজার এলাকায় জবর দখলমুক্ত করতে আসা পি.ডব্লুউডি আধিকারিক ও মালদা থানার পুলিশের সঙ্গে রীতিমতো বাক-বিতন্ডা, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন জবর দখলকারী তিন পরিবারের সদস্যরা। যদিও বিশাল পুলিশ বাহিনী কোনরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বুলডোজার চালিয়ে জবরদখলমুক্ত অভিযান সম্পন্ন করে। হাইকোর্টের সেই নির্দেশ মতো জেলা প্রশাসনের পক্ষ থেকে জবরদখলকারী পরিবারগুলিকে ২৬শে জুলাই-এর মধ্যে জবরদখল সরিয়ে নেওয়ার সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়সীমার মধ্যে জবর দখল সরানো হয়নি। তাই আজ হাইকোর্টের রায় মেনে প্রশাসন জবরদখলমুক্ত অভিযান সম্পন্ন করল।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার