উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

পৌর মাতার উদ্যোগে তিন নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন

তন্ময় মাহারা: মালদা:- পৌর মাতা মনীষা সাহা মন্ডলের উদ্যোগে তিন নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার সন্ধ্যায় ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে এই রক্তদান শিবির করা হয়। উদ্যোক্তা সহ রক্তদাতাদের উৎসাহ দিতে সেখানে উপস্থিত হন ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি, প্রাক্তন উপ পৌরপ্রধান তথা কাউন্সিলর বাবলা সরকার, প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণ মন্ডল, স্থানীয় কাউন্সিলর মনীষা সাহা মন্ডল, চার নম্বর ওয়ার্ড কাউন্সিলার মনু সাহা, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর  গৌতম দাস সহ সৌভিক মন্ডল ও আরো অনেকে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার