উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

অক্টোবরেই উদবোধন হতে চলেছে সিল্ক পার্কের

তন্ময় মাহারা: মালদা:- আগামী অক্টোবরেই উদবোধন হতে চলেছে সিল্ক পার্কের। রেশম শিল্পকে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসনিকভবনে আয়োজিত বৈঠক শেষে এমনই জানালেন জেলাশাসক। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনিকভবনে রেশম শিল্প নিয়ে বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক নিতীন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক দেবাহূতি ইন্দ্র, জেলা শিল্পকেন্দ্রের আধিকারিক সহ রেশম শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিত্বরা। জেলাশাসক নিতীন সিংহানিয়া জানান, আগামী ১ অক্টোবর থেকে মালদা জেলার সিল্ক পার্ক চালু হতে চলেছে। রেশম শিল্পকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে আজ আলোচনা হয়েছে। যে সমস্ত এলাকায় রেশম চাষ হচ্ছে না, সেই সমস্ত এলাকার মানুষকে অনুপ্রাণিত করতে আমরা কিছু ওয়ার্ক শপ করতে চলেছি।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার