উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

বাজার দর নিয়ন্ত্রণে রাখতে মালদা শহরের একাধিক বাজারে হানা টাস্ক ফোর্সের

তন্ময় মাহারা: মালদা:- বাজার দর নিয়ন্ত্রণে রাখতে মালদা শহরের একাধিক বাজারে হানা দিল টাস্ক ফোর্স। শুক্রবার সকালে মালঞ্চপল্লি বাজার সহ একাধিক ক্ষুদ্র পাইকারি বাজারে অভিযান চালায় টাস্ক ফোর্সের সদস্যরা। উল্লেখ্য, কয়েকদিন আগেই জেলা প্রশাসনের তরফে দাবি করা হয়েছিল, দ্রব্যমূল্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে একাধিক পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন। বিশেষত পাইকারি বিক্রেতাদের দর নিয়ে সচেতন করতে ময়দানে নেমেছিলেন খোদ জেলাশাসক।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার