উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

স্বচ্ছ ভারত উন্নত ভারত স্লোগান তুলে সচেতনতা মিছিল করলো মালদা রেলওয়ে গার্লস হাই স্কুল

তন্ময় মাহারা: মালদা:- স্বচ্ছ ভারত উন্নত ভারত স্লোগান তুলে সচেতনতা মিছিল করলো মালদা রেলওয়ে গার্লস হাই স্কুল। শুক্রবার সকাল সাড়ে ১১ টা নাগাদ মালদা শহরের মহানন্দা পল্লী এলাকায় বিদ্যালয় প্রাঙ্গনে বেশ কয়েকটি বৃক্ষরোপণ করা হয়। এরপর স্বচ্ছ ভারত উন্নত ভারতের স্লোগান তুলে বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একটি সচেতনতা মিছিলের আয়োজন করা হয়। হাতে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষিকারা। এছাড়াও সাধারণ মানুষকে সচেতন করতে মিছিলে অংশ নেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভানেত্রী তথা ইংরেজবাজার পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীপর্ণা রায় সহ সিনিয়র সিটিজেন কমিটির সদস্যরা।এদিন মহানন্দা পল্লী এলাকায় সচেতনতা মিছিল  পরিক্রমা করে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার