উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি মালদা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির

তন্ময় মাহারা: মালদা:- পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি মালদা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল এক রক্তদান শিবির এবং অবসরপ্রাপ্ত শিক্ষিক শিক্ষিকাদের এক সংবোধনা সভা। সঙ্গে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের মেধা তালিকায় জায়গা করে নেওয়া মালদার ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। মালদা টাউন হলে এই অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, বিধায়ক আব্দুর রহিম বক্সি, সংগঠনের মালদা শাখার সভাপতি আইনুল হক সহ অন্যান্যরা। এদিন প্রদীপ প্রজ্জ্বলন এবং রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে মাল্য দান করে অনুষ্ঠানের সুচনা করা হয়। এর পর ধাপে ধাপে অনুষ্ঠিত হয় একের পর এক অনুষ্ঠান। সব শেষে অনুষ্ঠিত হয় রক্ত দান শিবির।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার