উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

পুজোর আগে আবারো ব্রাউন সুগার উদ্ধারে সাফল্য জেলা পুলিশের

তন্ময় মাহারা: মালদা:- পুজোর আগে আবারো ব্রাউন সুগার উদ্ধারে সাফল্য পেলে জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রে ১৮ মাইল এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করল বৈষ্ণব নগর থানার পুলিশ। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে ৪০০ গ্রাম বেআইনি ব্রাউন সুগার। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ওই যুবকের নাম সানাউল শেখ। বাড়ি মালদার কালিয়াচক থানার বামুনটোলা। এই ঘটনায় পুলিশ আরো বেশ কয়েকজনের নাম জানতে পেরেছে। তাদের খোঁজেও তল্লাশি শুরু করা হয়েছে। এদিকে ধৃত যুবকের নামে নির্দিষ্ট মামলা রূজু করে আজ আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার