উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

লোকশিল্পী বাঁচাও স্লোগানকে সামনে রেখে ন্যায়সংগত দাবিতে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ

তন্ময় মাহারা: মালদা:- লোকশিল্পী বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে আদিবাসী সহ লোকশিল্পীদের ন্যায়সংগত দাবিতে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় একসাথে এই মর্মে ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সেই মত বুধবার দুপুর আনুমানিক দুটো নাগাদ মালদা শহরের টাউন হল থেকে একটি মিছিল বের হয়। পরে গোটা শহর পরিক্রমা করে রথবাড়ি এলাকায় জামায়েত হয়ে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকদের হাতে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার