উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

কান্দিতে বিনামূল্যে বস্ত্র ভান্ডার খুলে গেল দুর্গাপুজোর আগে

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- সপ্তপুরী স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও দুর্গা পুজোর আগে সকলের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নেবার উদ্দেশ্য নিয়ে বিনামূল্যে বস্ত্র ভান্ডার খুলে দেয়া হল সাধারণের উদ্দেশ্যে। এই বিনামূল্যে বস্ত্র ভান্ডার এবছর চতুর্থ বর্ষে পদার্পণ করল, শনিবার সন্ধ্যায় কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক, কান্দি পৌরসভার জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের পরিষদ দেবল দাস, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ সুপ্রিয় ঘোষের উপস্থিতিতে এই বস্ত্র ভান্ডারের শুভ উদ্বোধন হয়। সপ্তপুরি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক সুদীপ অধিকারী জানান পূজোর আগে এই বস্ত্র ভান্ডার সমাজে পিছিয়ে পরা প্রান্তিক মানুষের জন্য খুলে দেয়া হল এই বস্ত্র ভান্ডার, আগামী তিন দিনব্যাপী চলবে এই বস্ত্র ভান্ডার বলে জানান তিনি, এই বস্ত্র ভান্ডারে শুধুমাত্র নতুন জামা কাপড় নয় পড়াশোনার সামগ্রী যেমন বই খাতা পেন এবং রেশন সামগ্রীও বিনামূল্যে মিলবে। বিনামূল্যে বস্ত্রভাণ্ডার উদ্বোধন হওয়ায় স্বভাবতই খুশি সাধারণ মানুষ। 

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার