উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

রাজ্য সরকারের অনুদানের টাকায় এলাকার নিরাপত্তা সুরক্ষিত করার ভাবনা মালদা নেতাজি ক্লাবের

তন্ময় মাহারা: মালদা:- অব্যাহত আরজিকর কান্ডের প্রতিবাদ। রাজ্য সরকারের অনুদানের অর্থ ফেরত দেওয়ার পর্ব চলছেই। এই আবহে এক অভিনব পদক্ষেপ মালদা নেতাজি ক্লাবের। রাজ্য সরকারের অনুদানের টাকায় এলাকার নিরাপত্তা সুরক্ষিত করার উদ্দেশ্যে এবং নারী নিরাপত্তার কথা মাথায় রেখে স্থায়ীভাবে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে ক্লাব সম্পাদক অরিন্দম রায় জানান, রাজ্য সরকারের অনুদানের টাকায় এবারে আমরা সিসিটিভি বসানোর উদ্যোগ নিয়েছি। নেতাজি ক্লাব সংলগ্ন এলাকা জুড়ে পাঁচ থেকে ছটি ক্যামেরা বসানো হবে। এর ফলে তাদের এলাকা আরো সুরক্ষিত থাকবে। আরজিকর ঘটনার প্রতিবাদে নয়, মুখ্যমন্ত্রী নারী নিরাপত্তায় একাধিক উদ্যোগ গ্রহণ করেছে তাই এবছর তাদের এই অভিনব উদ্যোগ। 

অন্যদিকে এক ক্লাব সদস্য অভিষেক চৌধুরী জানান আরজিকরের ঘটনার পর নারী সুরক্ষা একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর জি করের ঘটনার প্রতিবাদে আন্দোলন হচ্ছে কিন্তু নারীদের সুরক্ষা কিভাবে দেওয়া যাবে সেটা কিন্তু বলা হচ্ছে না। সেই চিন্তা ভাবনাকে সামনে রেখেই মুখ্যমন্ত্রীর এই অনুদান আমরা নারীদের সুরক্ষার কথা মাথায় রেখে সিসিটিভি বসানোর উদ্যোগ নিয়েছে।

অন্যদিকে এলাকা সুরক্ষিত এবং নারী নিরাপত্তা কথা মাথায় রেখে সিসিটিভি বসানোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মহিলারা। দোয়েল শেঠ চৌধুরী নামে এক মহিলা জানান, নারীদের সুরক্ষার একটি বিষয় থেকেই যায়। বর্তমান যে পরিস্থিতি তারপর আরজিকরের ঘটনা। সেই দিক থেকে তাকিয়ে শুধু নেতাজি ক্লাব নয় প্রত্যেক ক্লাবকে এই ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলে একজন নারী হিসাবে আমি মনে করি। 

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার