উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

ডেঙ্গু সচেতনতা ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়ুয়াদের সাথে কর্মশালার আয়োজন ইংরেজবাজার পৌরসভার

তন্ময় মাহারা: মালদা:- ডেঙ্গু সচেতনতা ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়ুয়াদের নিয়ে কর্মশালার আয়োজন করল ইংরেজবাজার পৌরসভা। পড়ুয়াদের মাধ্যমেই সাধারণ মানুষকে সচেতনের উদ্যোগ নিচ্ছে পৌরসভা। সোমবার দুপুরে টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, একাধিক কাউন্সিলর, আধিকারিক সহ পড়ুয়ারা।পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য চৈতালি সরকার জানান, ইংরেজবাজার পুরসভার তরফে পড়ুয়াদের নিয়ে ডেঙ্গু ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। পড়ুয়ারা নিজ নিজ স্কুলে, পাড়ায় সাধারণ মানুষকে সচেতন করবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার