উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

কর্মসংস্থানের লক্ষ্যে মালদায় জব ফেয়ার কর্মসূচি 

তন্ময় মাহারা: মালদা:- কর্মসংস্থানের লক্ষ্যে মালদায় জব ফেয়ার কর্মসূচি অনুষ্ঠিত হল। প্রায় ৪০০ জন যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের ইন্টারভিউ-এর মাধ্যমে এই জব ফেয়ার কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার মালদার আইটিআই কলেজে বিভিন্ন বেসরকারি কোম্পানির কর্মকর্তাদের উপস্থিতিতে এই জব ফেয়ার কর্মসূচির ইন্টারভিউ নেওয়া হয়। 

এদিন উপস্থিত একটি বেসরকারি সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন শিক্ষাগতার যোগ্যতায় মোট আটটি বেসরকারি কর্মী কোম্পানিতে কাজ দেওয়ার লক্ষ্যেই উচ্চশিক্ষা সম্পূর্ণ ছাত্র-ছাত্রীদের ইন্টারভিউ নেওয়া হয়েছে। যোগ্যতা অনুযায়ী সকলকেই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার