উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

উদ্বোধন হলো উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের আদলে পূজা মন্ডপ

তন্ময় মাহারা: মালদা:- রবিবার রাতে উদ্বোধন হলো গোলাপট্টি  কিশোর সংঘের পূজা মন্ডপ। এবার ক্লাবের পূজোর থিম উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির। গত কয়েক বছর ধরে বিভিন্ন থিমের পুজো করে দর্শনার্থীদের মন কেরেছে পুজো উদ্যোক্তারা। এবছর উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের আদলে পূজা মন্ডপ তৈরি করা হয়েছে। রবিবার রাতে ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলন করে পূজা মন্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর কাকলি চৌধুরী, পূজা দাস সহ অন্যান্য জনপ্রতিনিধি ও ক্লাব কর্তারা।পূজা মন্ডপের পাশাপাশি রকমারি আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় পূজা মণ্ডপ প্রাঙ্গণ। পূজা উদ্যোক্তাদের আশা এবছরের থিম মন কারবে দর্শনার্থীদের।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার