উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

কান্দির জেমো ইন্দ্রতলা দুর্গাপূজায় এ বছর মা দুর্গাকে দেশমাতৃকার রূপে পূজা করা হচ্ছে

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের অন্যতম ঐতিহ্য প্রাচীন দুর্গাপূজা কাদের জেমো ইন্দ্র তলা দুর্গা পূজা সমিতির দুর্গাপূজা, এই দুর্গাপূজা প্রতিবছরই বিশেষ সারা ফেলে থাকে শহরের বুকে, এবছর দেশ মাতৃকা রূপে দশভুজাকে পূজা করা হচ্ছে, যেখানে ফুটিয়ে তোলা হয়েছে সমাজের বিভিন্ন কালো দিকগুলি, যেমন শিক্ষিত বেকার যুবক থেকে শুরু করে লাঞ্ছিত নারী এবং এখানে মহিষাসুর মানুষরূপী নরপিসাচ। পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখা যাচ্ছে দেবী দুর্গার কাছে এই সমস্ত অন্যায় থেকে দেশকে মুক্ত করবার জন্য প্রার্থনা করতে। এ বছরের দূর্গা পূজার মন্ডপ সজ্জাতেও রয়েছে বিশেষ চমক দিল্লির ইন্ডিয়া গেটকে ফুটিয়ে তোলা হয়েছে তাদের দুর্গাপূজার মন্ডপসোয্যের মাধ্যমে। প্রতিবছরের মতনই এই বছর ও এই দুর্গাপূজা দেখতে ভিড় জমাচ্ছেন শহর তথা শহরতলীর মানুষেরা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার