উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

মালদা জেলা প্রশাসনের উদ্যোগে পূজো কার্নিভাল

তন্ময় মাহারা: মালদা:- জেলা প্রশাসনের উদ্যোগে হল পূজো কার্নিভাল। শোভাযাত্রা সহকারে অংশ নিয়েছে ২৮ টি ক্লাব। শহরের সুকান্ত মোড় থেকে রথবাড়ি মোড় পর্যন্ত রাজ্য সড়ক ধরে  অনুষ্ঠিত হচ্ছে শোভাযাত্রা সহকারে পুজো কার্নিভাল।এদিনের এই উৎসবে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মন্ত্রী তাজমুল হোসেন,মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ , জেলাশাসক নীতিন সিংহানিয়া , পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর, বিধায়ক আব্দুর রহিম বক্সী, সমর মুখার্জি, নীহাররঞ্জন ঘোষ, চন্দনা সরকার, সাবিত্রী মিত্র, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ জেলা প্রশাসনের পদস্থ কর্তারা। 

এদিন ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন রামকৃষ্ণ পল্লীর এলাকার মাঠেই মঞ্চ করেই শুরু হয় কার্নিভাল উৎসব । রথবাড়ি থেকে শুরু করে মালদা শহরের ৪২০ মোড় পর্যন্ত এই কার্নিভাল উৎসব চলে । এদিনের এই কার্নিভাল উৎসবে মালদা শহরের ২৮ টি দুর্গাপুজো কমিটি অংশগ্রহণ করেছিল। এছাড়াও রংবেরঙের আলপনা ও বিভিন্ন ধরনের আলোক সজ্জায় সাজিয়ে তোলা হয় গোটা এলাকা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার