উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

দুর্গাপূজার আনন্দ কোজাগরী লক্ষ্মীপূজায় মেতে উঠেন মনোহরপুরবাসী

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

ধনদৌলতের দেবতা মা লক্ষীকে তুষ্ট করার উদ্দেশ্যে এবং ধানের ভালো ফলনের কামনা নিয়ে লক্ষী দেবীর আরাধনায় মেতে উঠেন এই গ্রামের বাসিন্দারা। আনুমানিক প্রায় ৩৫০ বছরের পুরোনো এই পুজোকে কেন্দ্র করে বসে মেলা, তিনদিন ব্যাপী চলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। জানা যায় এই গ্রামে সেই অর্থে কোনো দুর্গাপূজা হয়না তাই শারদীয়ার আনন্দ লক্ষ্মীপূজায় করেন মনোহরপুরবাসী এমনকি যারা কর্মসূত্র বাইরে থেকে তারাও এই পুজো উপলক্ষে এই গ্রামে আসেন এবং উৎসবে সামিল হন, এই গ্রামের লক্ষ্মীপূজায় নিরঞ্জনের দিন আতশবাজি সহকারে দেবীকে নিরঞ্জন করা হয় যা দেখবার জন্য দূরদূরান্ত থেকে ভিড় জমান সাধারণ মানুষ, আজ কোজাগরী লক্ষ্মীপূজায় উপলক্ষে রাত্রে দেবীর পূজা এর এই উপলক্ষে সাজো সাজো রব মনোহরপুরে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার