উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

ছাতনাকান্দিতে রক্ষাকালী পূজা উপলক্ষে অন্নমহোৎসব

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের ছাতিনাকান্দি এলাকায় রক্ষাকালী পূজার আয়োজন হয়ে আসছে বিগত ১০ বছর ধরে, এবছরো যার ব্যতিক্রম হল না। প্রতিবছরই রক্ষাকালী পূজা উপলক্ষে মহা অন্নমহোৎসবের আয়োজন হয়ে থাকে, এবছর প্রায়ই দশ হাজার লোকের আয়োজন করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। কাতারে কাতারে সাধারণ মানুষ রক্ষাকালী প্রতিমা দর্শন করতে এসে অন্নমহোৎসবে শামিল হচ্ছেন এবং তারা মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করছেন। এই রক্ষা কালী পূজা আজ শুধু ছাতিনাকান্দি তথা কান্দির বুকে একটি পূজা নয় এটি ছাতিনাকান্দির অন্যতম ঐতিহ্যবাহী উৎসবে পরিণত হয়েছে যার বলার অপেক্ষা আর থাকে না।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার