উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

ফের রেল যাত্রীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠল মালদায়

ফের রেল যাত্রীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠল মালদায়

তন্ময় মাহারা: মালদা:-

ফের রেল যাত্রীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠল মালদায়। এইবারে চলন্ত ট্রেনে এক রেল যাত্রী নগদ এক লক্ষ টাকা সহ খোডয়া গেল দরকারি কাগজপত্র। এই বিষয়ে রেলযাত্রী মালদা জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করেন। রেল পুলিশ সূত্রে জানা গেছে মালদা শহরের রথ বাড়ির এলাকার মানুষ কুন্ডু এক ব্যবসায়ী গত দুইদিন আগে তিনি বিধান নগর যান ছেলেকে মেডিকেলে ভর্তি করতে। সেই কাজ ছেড়ে গতকাল মালদা আসার জন্য বিধান নগর রেলস্টেশনে গৌড় এক্সপ্রেসের এসি টু টায়ার কামরায় ওঠেন। এরপর মালদায় যখন ফেরেন আজ সকালে তখন দেখেন তার ব্যাগ নেই। কিছুক্ষণ খোঁজাখুঁজি করা পরেও তিনি ওই ব্যাগের খোঁজ পাননি। এরপর তিনি মালদা জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান ওই ব্যাগে আধার কার্ড এটিএম কার্ড ব্যাংকের পাস বই সহ এক লক্ষ টাকা নগদ ছিল। তার সমস্ত কিছুই খোয়া গেছে। তিনি ফের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার