উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

দরজার সামনে ভুটভুটি রাখার প্রতিবাদ করায়  দম্পতিকে মারধর করার অভিযোগ

তন্ময় মাহারা: মালদা:-

বাড়ির দরজার সামনে ভুটভুটি ভ্যান রাখার প্রতিবাদ করায় এক দম্পতিকে মারধর করার অভিযোগ উঠল। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মহেশমাটি রায়পাড়া এলাকায়। জানা গেছে আক্রান্ত দম্পতির নাম অনিল সিংহ এবং শেফালী সিংহ। জানা যায় এদিন দুপুরে তাদের বাড়ির দরজার সামনে স্থানীয় বাসিন্দা দিজেন রিয় ভুটভুটি ভ্যান রাখছিল। দরজার সামনে ভুটভুটি ভ্যান রাখার প্রতিবাদ করায় আচমকাই দিজেন রায় এবং তার ছেলে তাদের মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার