উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

বাজি বাজারের উদ্বোধনে জেলাশাসক

তন্ময় মাহারা: মালদা:-

মালদা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং জেলা ব্যবসায়ী সমিতির সহযোগিতায় শহরের এগ্রিকালচার ফার্ম ময়দানে ফিতে কেটে বাজি বাজারের উদ্বোধন করলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, সঙ্গে ছিলেন প্রদীপ কুমার যাদব, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, দমকল বিভাগের ডিভিশনাল অফিসার স্বপন কুমার দাস, জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি জয়ন্ত কুন্ডু, সাধারণ সম্পাদক উত্তম বসাক সহ বিশিষ্ট অতিথিবর্গ। বাজিবাজারে মোট ৫১ টি স্টল করা হয়। প্রত্যেক স্টলে পৌরসভার বিক্রেতারা তারা বিভিন্ন ধরনের উন্নত মানের সবুজ বাজি সাজিয়ে নিয়ে বসেন। উপস্থিত অতীথিরা প্রত্যেক বাজি দোকান ঘুরে দেখেন, ক্ষতিগ্রস্ত বাজি যাতে কোন রকম রাখা না হয় তারো নির্দেশ দেওয়া হয়।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার