কলকাতা ✍ Final Exposer

মানুষ কী অদ্ভুত জীব !

মানুষ কী অদ্ভুত জীব !

গো‌পা মল্লিক (কলকাতা)

যেদিন তুই থাকবি না
সেদিন পাবি ‌প্রশংসা
যদ্দিন তুই বেঁচে থাকবি
মিটবে না ঝগড়া মীমাংসা।

নিজেকে‌ বড় দেখানোর প্রতিদ্বন্দ্বিতায়
সকলে উঠেছে মেতে
হার জিতের এই ময়দানে
কে হারে কে জেতে?

ভাল কে ভাল বলতে
মনে যাদের সংশয়
কী অদ্ভুত জীব তারা
সারাক্ষণই দংশায়।

তারই মাঝে ভাল যারা
ভাল কিছু করে যায়
প্রতিদানে একটুকু ভালবাসা ছাড়া
আর কিছু নাহি চায়।

সেটুকু দিতে ও যাদের কুন্ঠা
তারা দু--রে সরে যাও বহুদু--রে
ভাল যাদের বেসেছি ভালো
হৃদয়ে রাখবো ঠিক ভরে।

মানুষ কী যে বড় অদ্ভুত জীব!
মরনেতে এসে দেবে পায়ে তার মালা
বেঁচে থাকতে দেবে নাকো এতটুকু সম্মান
বলতে পার তোমাদের এত কিসের জ্বালা !?

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার