কলকাতা ✍ Final Exposer

ঝড়

ঝড়

চায়না মন্ডল (কলকাতা)

রাত বারোটা বাজে
মাঝিদের মন কাঁদে
নৌকাগুলি যাবে যে তাদের ভেসে।
পশুপাখিরা ভয়ে মরছে
টুপটাপ বৃষ্টি পড়ছে,
উঠেছে ঝড় ভয় হয়
নাম যে তার ডানা
কেউবা বলছে দানা।
ডানাই হোক আর দানাই হোক
বলছি তোমাকে দানা
করছি নে আসতে মানা
এসো তুমি কঠিন মূর্তি ধরে
শেষ করে দাও
পৃথিবীর সকল শয়তানদের,
পৃথিবী থেকে উধাও করে দাও
ধর্ষক,নরপশু,শয়তানদের
তারপর তুমি শান্ত হও,
শান্ত হয়ে যাও তুমি
যেখান থেকে এসেছ সেখানেই।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার