কলকাতা ✍ Final Exposer

উপলব্ধি

উপলব্ধি

মহুয়া গাঙ্গুলি (কলকাতা)

বেঁধে বেঁধেই বান্ডিল হওয়া, এটাইবা কম কিসের!
খুব আশ্চর্য লাগে ভাবতে কত কত দূর কত কাছাকাছি হয়ে যায় শুধুই মৌখিক আলাপনে….
এ প্রাপ্তি গল্পের নয়,
এ প্রাপ্তি মূল্যের বিনিময়ে জোটেনা
এ প্রাপ্তি অনুভবের,
অনুভূতিগুলো কিছু প্রকাশে কিছু আবার অপ্রত্যাশিতও বটে ।
আমি কেবল মনের ফেরিওয়ালা,
মন দিয়ে তাই মনকে জুড়ে জুড়েই সম্পর্ক গেঁথে ফিরি।
গতকাল রথ দেখা কলাবেচা দুইই হয়ে গেল,
পড়াশোনা যতটা সিরিয়াস,ততটাই আবার আয়ত্ত করার,
কালপুরুষ পত্রিকার সম্মাননা সেটাই বুঝিয়ে দিল গতকাল…..
উৎসাহ অনুপ্রেরণা ছাড়া বিশ্বাস করুন বন্ধুরা কলম এক দাগও এগোতে পারতনা, হয়ত লেখাপড়া হত কিন্ত তাগিদ অনুভব করাটা সকলের আস্থার সৌজন্যেই ঘটে থাকে….
ব্যস আজ সকালের আমন্ত্রণে এটুকুই…..

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার