উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

কান্দি ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির এক দিনের নকআউট ক্রিকেট টুর্নামেন্ট

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের অন্তর্গত বহড়া আদর্শ বিদ্যালয়ের ময়দানে কান্দি ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি এক দিবসীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হলো। এবছর এই ক্রিকেট টুর্নামেন্ট চতুর্থ বর্ষে পদার্পণ করলো। কান্দি ব্লকের অন্তর্গত সাতটি উচ্চ বিদ্যালয় এদিনের এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টের আকর্ষণীয় পুরস্কার রয়েছে উইনারস ও রানার্স ট্রফি এছাড়াও রয়েছে ফাইনালের ম্যান অফ দ্যা ম্যাচ টুর্নামেন্ট অফ দ্যা সিরিজ। এদিনের টানটান উত্তেজনার মধ্যে দিয়ে সব কটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় এবং ছাত্র-ছাত্রীদেরকে মাঠ মুখী করার এক বিশেষ বার্তা দেয়া হয়। এদিনের এই ক্রিকেট টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি দিলীপ সিংহ রায়। কান্দি পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ গৌরব চ্যাটার্জী। মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা ইন্দ্রনীল চৌধুরী। কান্দি মহকুমা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুজিত দাস সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকেরা। এদিনের এই ক্রিকেট টুর্নামেন্টের অন্যতম ক্রিকেটার হিসেবে অংশগ্রহণ করেছিলেন বহড়া আদর্শ বিদ্যালয়ের শিক্ষক তথা কান্দি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুকান্ত ত্রিবেদী।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার