কলকাতা ✍ Final Exposer

ভালোবাসার কল্পনাতে

ভালোবাসার কল্পনাতে

দীপ্তি রায় (কলকাতা)

ভালোবাসা কখনো ধরা দেয়না হাতের মুঠোয়।
সে তো ঠিক এক টুকরো মেঘ,
যা ছুঁতে গেলেই দূরে সরে যায়।
তবু কল্পনায় তাকে ধরা যায়,
তাঁর রঙ, তাঁর গন্ধ, তাঁর ছোঁয়া—
সবকিছু অনুভব করা যায়।

তোমার চোখের গভীরতা,
তোমার হাসির কোমলতা,
তোমার ছুঁয়ে যাওয়ার উষ্ণতা—
সব যেন এক অপূর্ণ স্বপ্নের গল্প।
কিন্তু কল্পনার এই মায়াবী জগতে,
তুমি আছো, ঠিক আমার পাশে।

কল্পনায় তোমার হাত ধরে হাঁটা এক চাঁদনিরাতে,
হিমালয়ের পায়ের কাছে বসে
অবাক হয়ে আকাশের তারা গোনা,
সমুদ্রের ঢেউয়ে ভেসে চলা,
সবই যেন কল্পনায় পাওয়া।

ভালোবাসা যদি কল্পনার মায়ায় বাঁধা থাকে,
তাহলে বাস্তবতার পিছু ধাওয়া কেন?
ভালোবাসা কি সত্যিই স্পর্শের অপেক্ষায় থাকে?
না কি সে কেবল মনেরই এক অদ্ভুত খেলা,
যেখানে অনুভবই সব,
আর কল্পনাই তার চিরন্তন আসন?

তাই ভালোবাসা,
তোমাকে কল্পনার আকাশে বন্দী করলাম।
সেখানে তুমি আমি,
আর আমাদের অনন্ত গল্প,
যা কোনোদিন শেষ হবে না।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার