উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

নাগরিক পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে বালুরঘাট পৌরসভার নতুন নতুন ব্যবহারযোগ্য গাড়ি উদ্বোধন

নাগরিক পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে বালুরঘাট পৌরসভার নতুন নতুন ব্যবহারযোগ্য গাড়ি উদ্বোধন

জয়দীপ মৈত্র: বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-

নাগরিক পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে বালুরঘাট পৌরসভা নতুন নতুন ব্যবহারযোগ্য গাড়ি উদ্বোধন করল এদিন। বিভিন্ন ওয়ার্ডে সাফাই কাজে ব্যবহৃত হাতে টানা ১০০ টি ট্রলি, ২৫ টি ই গার্বেজ ভ্যান, পূজোর ব্যবহৃত সামগ্রী সংগ্রহের জন্য আরো পাঁচটি ই ভ্যান, ১০০০ গ্যালনের ৫টি জলের ট্যাংকি এবং একটি হাইড্রোলিক ক্রেন উদ্বোধন করলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। পুরসভার সাফাই পরিষেবা কাজের গতি বাড়াতে এদিন থেকে অতিরিক্ত এই গাড়িগুলি চালু করা হয়। অপরদিকে, ডিজাস্টার ম্যানেজমেন্ট এর জন্য এবং ভারী সামগ্রী বিভিন্ন বিল্ডিংয়ে ওঠানো নামানোর কারণে একটি হাইড্রা (হাইড্রোলিক ক্রেন) গাড়ির উদ্বোধন‌ও এদিন করা হয়।

বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, পুর নাগরিকদের আরো বেশি করে পরিষেবা দিতে বালুরঘাট পৌরসভা এদিন প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন ধরনের গাড়ি পরিষেবার সূচনা করে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার