কলকাতা ✍ Final Exposer

রুদ্ধ দ্বার

রুদ্ধ দ্বার

অরুন্ধতী মাহাত (কলকাতা)

আজকে আমার হৃদয় মাঝে
সত্য দেয় যে উঁকি,
জীবনে তে নিয়েছিলাম
অনেক বড় ঝুঁকি।

বুঝিনি তো তখন আমি
ছিল তা অভিনয়,
ভালোবাসার নামে সেদিন
করেছিলে মন জয়।

চোখের জলে নিয়েছিলে
আমার মনের হদিস,
কাছে এসে বলেছিলে
"আমার হয়ে থাকিস"।

তোমার কথা শুনে সেদিন
হৃদয় আমার কাঁদে,
কখন যেনো জড়িয়ে যাই
তোমার সৃষ্ট ফাঁদে।

অবজ্ঞা ও অবহেলা
দিনে দিনে বাড়ে,
মুখোশ পড়া মুখগুলো যে
তোমার নজর কাড়ে।

দিনের শেষে আমায় ফেলে
চলে গেলে দুরে,
চাইলে নাতো একটি বারও
আমার দিকে ফিরে।

ভেবেছিলাম মন খারাপে
আসবে আবার ফিরে,
আসলে নাতো আর কখনও
আঁধার নামলো ধীরে।

বুঝে গেছি এতোদিনে
নেইকো মনে দ্বন্দ্ব,
তোমার জন্য আমার মনের
দ্বার করেছি বন্ধ।।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার