কলকাতা ✍ Final Exposer

উপলব্ধি

উপলব্ধি
     
সোমা চ্যাটার্জী (কলকাতা)

কিছু দূরে একটা খাটিয়ায়,
শুয়ে আছি আমি।
সেখান থেকে দেখতে পাচ্ছি,
কত যত্ন করে চিতা সাজানো হচ্ছে আমার।
মনে হচ্ছে চিৎকার করে বলি,
কই বেঁচে থাকতে তো আমায় এতো যত্ন করোনি?
তাহলে আজ কেনো এতো আদিখ্যেতা!
আমি মরে গেছি বলে?

আমি জানি, আজ আমার কথা,
তোমাদের কানে পৌঁছাবে না।
তোমরা আজ আমার জন্য কাঁদছো?
নাকি শুধুই লোক দেখানো।
এমন কান্না তো আমি কতো কেঁদেছি,
তখন তোমাদের চোখে পড়েনি।

আর ওই দূরে দাঁড়িয়ে থাকা মানুষটা,
যার কাছে আমি ভালোবাসা ভিক্ষা চেয়েছিলাম।
তখন মহা আনন্দে আমায়,
ফিরিয়ে দিয়েছিলে।
মনে পড়ে সেই কথা?

তাহলে আজ কেনো তোমার চোখে জল,
আমাকে হারিয়ে ফেলেছো সেই জন্য?
আমি জানতাম এমন একটা দিন আসবে,
সেদিন তুমি উপলব্ধি করবে।
আমার একনিষ্ঠ ভালোবাসা,
যা তুমি করেছিলে অবহেলা।

আজ আমিও উপলব্ধি করছি,
আমার মৃত্যুকে।
যা কিছু পাবার কথা ছিল,
তা পেলাম তোমার কোলে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার