উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

ভরতপুরে কলেজ না থাকায় চরম সমস্যায় ভরতপুরের পড়ুয়ারা

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-  মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার অন্যতম গুরুত্বপূর্ণ ব্লক হচ্ছে, ভরতপুর ১ নম্বর ব্লক যেখানে হাসপাতাল থেকে শুরু করে থানা, বিডিও অফিস, স্কুল বাজার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর থাকলেও এই ব্লকে নেই কোন কলেজ। এই ব্লকের মোট আটটি গ্রাম পঞ্চায়েতের পড়ুয়াদের একমাত্র ভরসা কান্দি কিংবা সকারের কলেজ। ভরতপুরে কলেজ না থাকার জেরে আর্থিক ক্ষতির পাশাপাশি সময়ও ব্যয় হচ্ছে ছাত্র-ছাত্রীদের এবং তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। ওই ব্লকের ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের দাবি এলাকায় একটি কলেজ তৈরি করার জন্য যদিও প্রশাসনের পক্ষ থেকে কোন সদ উত্তর পাওয়া যায়নি। ওই বিধানসভার বিধায়ক হুমায়ুন কবীর জানিয়েছেন কান্দি পাঁচথুপি এবং সালারে কলেজ থাকার কারণে ওখানে কলেজ করা হয়নি, ভরতপুরের পড়ুয়াদের কথা মাথায় রেখে আগামী দিনে বিধানসভায় এটা নিয়ে প্রস্তাব দেবেন তিনি। এখন দেখার বিষয়, ভরতপুরের আদৌ কি কলেজ হয় কিনা।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার