কলকাতা ✍ Final Exposer

আমি

আমি

সমীরন দাস (কলকাতা)

কেউ ভাবে আমি আমার মত
কেউ ভাবে স্বার্থপর!
কেউ ভাবে বেজায় দেমাগী
কেউ বলে এর অনেক অহংকার
কেউ বলে অনেক মিশুক
কেউ বলে বড্ড অবাধ্য
কেউ বলে এতো এলেবেলে
কেউ বলে বোঝা দুর্বোধ্য
কেউ বলে গান পাগল
কেউ বলে এত কবি
কেউ বলে বড্ড রোমান্টিক
কেউ বলে ধুর
এ বড্ড নষ্টালিক
কেউ ভাবলো এরে বাদ দাও
কেউ বলে না কাজ পাগল
কেহ বলে চলে যাবে
কেহ ভাবে আবোল তাবোল
কেহ ভাবে সন্তান হোক
কেহ ভাবে হোক দাদা
কেহ ভাবে প্রয়োজন এরে
কেহ বলে নাহি দরকার
আমি ভাবি আমার মত
জানি প্রত্যেকে প্রত্যেকের দরকার।
ক্ষতি কি যদি আমি থাকি
আমার জীবন নিয়ে
কিছু জ্ঞান দিয়ে যাবো
যেটা সকলের জানা দরকার।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার