উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

একখানি চিঠি

একখানি চিঠি

রুচিরা সাহা (ইংলিশবাজার, মালদা)

নিস্তব্ধ গ্রীষ্মের দুপুরে নিস্পলক দৃষ্টিতে
চাহিয়া রহি একখানি চিঠির অপেক্ষায়।
পশ্চিম আকাশে  ঘনীভূত কালো মেঘ
ব্যাকুল হৃদয় ঘরে ফেরে অশ্রু সিক্ত নয়নে।
বর্ষার বারিধারা ঝরে বিহঙ্গ খোঁজে আশ্রয়,
আমি রহি একখানি চিঠির অপেক্ষায়।
শরতের আগমনীর সুর ভাসিয়া আসে
শিউলি ফুলের মালা গাঁথিয়া ব্যাকুল নয়নে,
রহি  একখানি চিঠিরঅপেক্ষায়।
হেমন্তের দীপাবলির প্রদোষে দগ্ধ উদাসী মন,
পাতা ঝরিয়া পরে হিমেল হাওয়ায় আসিয়াছে শীত,
চাহিয়া রহি একখানি চিঠির অপেক্ষায়।
রক্তিম পলাশ আর কৃষ্ণচূড়ায়
পথ রহিয়াছে রাঙানো আসিয়াছে বসন্ত,
আবির হাতে লইয়া থাকি  অপেক্ষায়,
অবন্তীকা তুমি আসিবে বলিয়া।
দীর্ঘ অপেক্ষার পর আজ শ্রান্ত ;
আঁধার ঘনাইয়া আসিতেছে কালবৈশাখী ঝড়,
শেষ চিঠি উড়াইয়া দিলাম ঝড়ের কাছে ;
আমার নিথর দেহ দিও বিদায়
হাসিমুখে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার