উত্তরবঙ্গ আপডেট ✍ Final Exposer

হিলি ব্লকের দুটি প্রাথমিক স্কুল স্থানান্তরিত করবার জন্য ময়দানে সন্তোষ হাঁসদা

জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর ২১ শে ফেব্রুয়ারি:- ভারত বাংলাদেশ অধ্যুষিত এলাকা তথা সীমান্ত এলাকা দক্ষিণ দিনাজপুর জেলা। এই জেলার শেষ প্রান্তেই রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত তথা আন্তর্জাতিক হিলি সীমান্ত। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট-হিলি রেললাইন সম্প্রসারণের ফলে হিলি ব্লকের দুটি প্রাথমিক স্কুল রেললাইনের আওতায় পড়ে যায়। সেই স্কুল দুটিকে নতুন জায়গায় স্থানান্তরিত করবার জন্য এইবার ময়দানে কোমর বেঁধে নামলেন দক্ষিণ দিনাজপুর জেলা ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাঁসদা। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জায়গা চিহ্নিতকরণের কাজ হয়েছে। ইতিমধ্যেই একটি স্কুলের নিতুকরণ করা হয়েছে ছোটদের পক্ষ থেকে জানা যায় খুব শীঘ্রই আর একটি স্কুলের জন্য জায়গা চিহ্নিতকরণ করা হবে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার