কলকাতা ✍ Final Exposer

এখনও একুশ হৃদয়ে গাঁথা

এখনও একুশ হৃদয়ে গাঁথা

তিতলী রায় (কলকাতা)

একুশ তুমি বাঙালি হৃদয়ে আজও সদা বিরাজমান,
সালাম বরকত রফিক জব্বার কবরে আজও গুমরে কাঁদে ;
একুশে আছে হরেক কোলাহল যৌবনের মহামন্ত্র
জয়গান,
বাংলা ভাষাকে বিশ্ব দরবারে পৌঁছে দেবার মরণপণ প্রয়াস।

রক্ত বন্যা! অলিখিত কতো ইতিহাস আজও আছে ধামাচাপা,
কতশত মায়ের কোল হয়েছে শূন্য চারিদিকে হাহাকার শুনি,
জীবনের মায়া তুচ্ছ বড়োই মধুর ভাষা বাংলা লড়াই,
আবেগে বাহান্ন যতই থাকুক তবুও দাপিয়ে বঙ্গ দামাল সন্তান।

মাতৃদুগ্ধ ঋণের বোঝা হবেনা শোধ আজীবন,
তবুও এক চিলতে রোদের মতো চেষ্টা অবিরাম অন্তহীন,
সাধের বাংলা মধুর ভাষা হৃদয়ে ঢেউ এর উথাল-পাথাল,
গর্বে বুক ফেটে চৌচির মায়ের বুলির অহংকারে।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
সে কথা কেমনে ভুলি,
কণ্ঠ তাই কেঁপে কেঁপে ওঠে সাইরেন বাজে দাবানলে ;
রক্তগঙ্গা বয়ে চলেছিলো শহরের রাজপথ জুড়ে!
বিস্ময়ে বুক ফেটে পড়ে তরঙ্গের ঢেউ লালিত শাসনে।

শব্দ ঝংকার বর্ণমালায় আত্মার অস্তিত্বে অক্ষুণ্ন,
তৃপ্তির ঢেঁকুর তুলি পেয়ালায় পুরনো স্মৃতি দাঁড়িয়ে কাঁদায় ;
চোরাবালিতে আটকে আছে গুমরে গুমরে জীবন কাটায়,
মায়ের আঁচলে আছে লেগে বাংলা ভাষার মধুর গীতি।

সত্যি কী আজও পেয়েছে স্হান বাংলা ভাষা বিশ্ব দরবারে
হরেক ভাষার মিলন মেলায় বাংলা ভাষা আজও পথিক,
না জানি কবে আসবে সেদিন হাসবে সব ভাষা শহীদ;
এখনও লড়াই আরও আছে বাকী লড়তে হবে সবাই মিলে।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার