দুর্ঘটনা ✍ Final Exposer

নাতিকে সাইকেলে চাপিয়ে জাতীয় সড়ক পার হতে গিয়ে ঘটলো মর্মান্তিক ঘটনা

দেখুন ভয়ংকর সেই সিসিটিভি ফুটেজ…

কৌশিক মুখার্জী: দূর্গাপুর:- রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের পিয়ালায় ১৯নং জাতীয় সড়কে নাতিকে সাইকেলে চাপিয়ে পার হচ্ছিল দাদু। তখনই প্রচন্ড গতিসম্পন্ন অবস্থায় একটি বাইক ধাক্কা মারে। এই ধাক্কায় কয়েক ফুট দূরে ছিটকে পড়ে দাদু, নাতি দু'জনেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় অশোক বিশ্বাস নামের ওই ব্যক্তির(৬০)। দুর্গাপুরের পিয়ালা এলাকার বাসিন্দা। আহত নাতিকে ও বাইক আরোহীকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভয়ঙ্কর সেই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজও এলো প্রকাশ্যে।

https://youtu.be/n4MzmhUXDxw?si=GS1xXj0hzxBdeFe-

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার