দুর্ঘটনা ✍ Final Exposer

টোটোর ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহির

কৌশিক মুখার্জী: দূর্গাপুর:- মঙ্গলবার সকালে বেপরোয়া টোটোর ধাক্কায় সাইকেল আরোহির গিয়ে মৃত্যু ঘিরে উত্তেজনা দুর্গাপুর থানার ধুনরা প্লট এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ। ৩৮ বছরের মৃত ব্যক্তির নাম তরুণ অধিকারী। স্থানীয়রা জানান এদিন সকালে সাইকেল নিয়ে দুধ বিক্রি করতে আসছিল তরুণ অধিকারী। তখনই প্রচণ্ড গতিতে একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। তখনই সাইকেল নিয়ে নর্দমার ভেতর পড়ে যায় তরুণ অধিকারী। টোটো চালককে  স্থানীয়রা ধরে নিলেও পরে সুযোগ বুঝে পালিয়ে যায় টোটো চালক। তরুণ বাবুকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

F

Final Exposer

Final Exposer এর রিপোর্টার